পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না: তারেক রহমান

 



পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২১ মার্চ শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে। বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক।

তিনি বলেন, মাফিয়ার পতনের পর অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। রাষ্ট্রকে আরো এগিয়ে নিতে পেশাজীবীদের মেধাকে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রে সিভিল সোসাইটি ও পেশাজীবীরা দুর্বল থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Post a Comment

নবীনতর পূর্বতন